খালেদা জিয়ার সুস্থাতা কামনায় কুমিল্লায় টানা ৬ দিন ধরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ কোরআন খতম

খালেদা জিয়ার সুস্থাতা কামনায় কুমিল্লায় টানা ৬ দিন ধরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, কোরআন খতম

খালেদা জিয়ার সুস্থাতা কামনায় কুমিল্লায় টানা ৬ দিন ধরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, কোরআন খতম

কুমিল্লা নগরীর রাজনৈতিক আবহ এখন যেন কেবলই এক অনুভূতিতে সিক্ত—সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা। গত কয়েকদিন ধরে কান্দিরপাড় থেকে বিভিন্ন মাদরাসা, দলীয় কার্যালয় থেকে ধর্মপ্রাণ মানুষের ঘর—সব জায়গায় প্রতিফলিত হচ্ছে এক স্বতঃস্ফূর্ত প্রার্থনার ধ্বনি। আর এই নিরন্তর দোয়ার আয়োজনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কুমিল্লা-৬ আসনের নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।